![]()


সংবাদদাতা ::
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখা গোয়াইনঘাটের নাগরিকদের উদ্যোগে ২০১৬ সালে গঠিত হয় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। দেশি-বিদেশি সমাজকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশ সরকারের নিবন্ধন লাভ করে। এর নিবন্ধন নম্বর সিল-১৩৬৬/২০২৩।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সকল সাধারণ সদস্যের কণ্ঠভোটে সম্প্রতি দেশীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মুর্শেদ এবং সাধারণ সম্পাদক মো. মিছবা উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের দেশীয় সমন্বয় শাখার ১১ সদস্যের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৮ জানুয়ারি অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম. এ. সামাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ন উদ্দিন বাচ্ছু।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: আমিনুর রশিদ শামীম
সহ-সাধারণ সম্পাদক: মো. বশির উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: মো. আব্দুল মন্নান
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. নাজিম উদ্দিন নাজির
অর্থ সম্পাদক: মো. রুবেল আহমদ
দপ্তর সম্পাদক: শাহাব উদ্দিন
প্রচার সম্পাদক: মো. মইবালি মিয়া (বইবালি মিয়া)
নির্বাহী সদস্য: মো. আলাউদ্দিন ও তৈয়বুর রহমান
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংগঠনের মাধ্যমে গোয়াইনঘাট এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।