সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তোলা হবে : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আধুনিক কৃষিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। কারণ, কৃষিতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে সিলেটের অর্থনীতি তথা দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য যা যা করা প্রয়োজন, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার তা করবে। সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব ক্ষেত্রে যতো সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।

ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বুধবার সকাল থেকে সিলেট-১ আসনভূক্ত দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ শুরু হয়। কদমতলি জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল আলমপুর, গোটাটিকর, কদমতলি পয়েন্ট, ঝালোপাড়া, ভার্থখলা, মমিনখলাসহ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আখতার রশিদ চৌধুরী, ডা. এম এ হক বাবুল, নাজিম উদ্দিন, বাবলু হোসেন হৃদয়, সাবেক ছাত্রনেতা মওদুদল হক মওদুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার রাত ১০টায় নগরীর চৌহাট্টায় ধানের শীষের সমর্থনে একটি হলরুমে সিলেটস্থ দিরাই শাল্লাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির। জগদল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সমুজ মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী শেখ আব্দুল লতিফের পরিচালনায় সভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: