সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নীতি ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের আহ্বান বিভাগীয় কমিশনারের

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নীতি ও নৈতিকতায় সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত আজকের বাংলাদেশকে নতুন রূপ দিতে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ-এর উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত জেলা পরিষদ শিক্ষাবৃত্তি (২০২৩) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, সব ধরনের বৈষম্য পরিহার করে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। দেশবিরোধী অপতৎপরতা রোধে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা আজ শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন, তাদের নিজেদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক জনসাধারণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর, এবং সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হায়াতুল ইসলাম আখঞ্জি। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফারজানা খানম সুমাইয়া ও রহমত আলী।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাইমিন আহমদ এবং গীতা পাঠ করেন হিমেল দাস পরাগ। পরে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় জেলা পরিষদের উদ্যোগে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১৮ লাখ ৯৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: