সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার (১৪ জানুয়ারি) আল-হামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল হান্নান। সভা পরিচালনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পাবেল কাদির চৌধুরী।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের অন্যতম পরিচালক ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাই, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাওলানা মেসবাহুল ইসলাম চৌধুরী, ডা. মুদাব্বির হোসেন, আব্দুল কাইয়ুম, কাজি মামুনুর রশীদ, মুরাদ হোসেন ও ডা. আক্তার খানসহ দেশ-বিদেশে অবস্থানরত অন্যান্য পরিচালকবৃন্দ।

সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের ধারাবাহিক সাফল্য ও আন্তর্জাতিক বাণিজ্যে এর অবদানের প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো মূল্য, গুণগত মান, সময়মতো ডেলিভারি, শিপিং এবং বিক্রয়োত্তর সেবায় সর্বোচ্চ মান নিশ্চিত করে বিশ্বব্যাপী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি কার্যকর ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি করা।

ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: