সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাজমুলকে শোকজ বিসিবির, বিপিএল খেলতে মাঠে যাননি ক্রিকেটাররা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে বিসিবি।

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নিজেদের জায়গা থেকে সরেনি তারা। দুপুর ১টায় বিপিএলের ম্যাচ থাকলেও এখন পর্যন্ত মাঠে যাননি ক্রিকেটাররা।

শুরুটা হয়েছিল তামিম ইকবালের বক্তব্যের পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম. নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল বলেছিলেন। সেবারও ক্রিকেটাররা প্রতিবাদ করেছিলেন। তবে, লাগাম টানেননি নাজমুল ইসলাম। গতকাল ফের বিস্ফোরক মন্তব্য করেন।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কতটা ক্ষতি হবে সেই প্রসঙ্গে কথা বলেন তিনি। বিসিবির এই পরিচালক বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে, কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করে নাজমুল যোগ করেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি না কি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

নাজমুলের এমন কথার পর বিবৃতি কোয়াব। রাতে ভার্চুয়াল মিটিংয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: