সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

স্টাফ রিপোর্টার :

শতবর্ষের ঐতিহ্যবাহী সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব-এর দ্বি-বার্ষিক (২০২৬–২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ৯১ জন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস উন নূর পেয়েছেন ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।

অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির।

পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স এবং মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

এর আগে সকালে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: