সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে নোয়াখালীকে হারাল সিলেট

স্পোর্টস রিপোর্টার  ::

বিপিএলের ইতিহাসে যোগ হলো আরেকটি অবিশ্বাস্য নাটকীয় ম্যাচ। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ১ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে।

প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান। শুরুতেই তিন ওপেনার শূন্য রানে ফিরলে বড় বিপদে পড়ে দলটি। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিক পাল্টা আক্রমণে ম্যাচে ফেরান নোয়াখালী। অঙ্কন অপরাজিত ৫১ বলে ৬৬ রান করেন, জাকেরের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৯ রান।

জবাবে খেলতে নেমে সিলেটের শুরুটাও ছিল নড়বড়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যেই সাইম আইয়ুব, রনি তালুকদার ও জাকির হাসান আউট হয়ে যান। চাপের মুহূর্তে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন ও মেহেদি হাসান মিরাজ গড়েন ৬৫ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। ইমন খেলেন ৪১ বলে ঝকঝকে ৬০ রানের ইনিংস, মিরাজ করেন ৩৭ বলে ৩৩।

ম্যাচের মোড় ঘুরে যায় ১৮তম ওভারে। বোলিংয়ে এসে নোয়াখালীর মেহেদি হাসান রানা এক ওভারে হ্যাটট্রিকসহ তিন উইকেট তুলে নিয়ে নাটক তৈরি করেন। এটি ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং বিপিএলে নবম। ওই ধাক্কায় মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে আবার বিপাকে পড়ে সিলেট।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম দুই বল ডট গেলেও সাব্বির হোসেনের বিমারে ফ্রি হিট পেয়ে ছক্কা হাঁকান ইথান ব্রুকস। পরের বলে চার মারলেও পঞ্চম বলে রান আউট হন তিনি। শেষ বলে দরকার ছিল ২ রান। ওয়াইডের পর লেগ বাই থেকে ১ রান নিয়ে সালমান ইরশাদ নিশ্চিত করেন সিলেটের নাটকীয় জয়।

এই ম্যাচটি বিপিএলের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ১ উইকেটে নিষ্পত্তি হওয়া লড়াই। নিজেদের মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল সিলেট টাইটান্স। অন্যদিকে, বিপিএলে অভিষেক আসরে টানা দ্বিতীয় হার দেখল নোয়াখালী এক্সপ্রেস।

রুদ্ধশ্বাস এই ম্যাচে বোলিংয়ে সিলেটের সৈয়দ খালেদ আহমেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। আর নাটকের কেন্দ্রে থাকা মেহেদি হাসান রানার ৪ ওভারে প্রাপ্তি ৪ উইকেট, যা ম্যাচটিকে করে তোলে স্মরণীয়।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৪৩/৭ (সাদাকাত ০, সোহান ০, সৈকত ২৪, হায়দার ০, অঙ্কন ৬১, সাব্বির ১৫, জাকের ২৯, রাজা ০, হাসান ১*; আমির ৪-০-২৫-১, খালেদ ৪-১-২৩-৪, সালমান ৪-০-৩৬-০, নাসুম ৪-০-২৮-০, সাইম ৪-০-২৫-২)

সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৪৪/৯ (সাইম ০, রনি ৯, জাকির ১৩, ইমন ৬০, মিরাজ ৩৩, আফিফ ৩, ব্রুকস ১৬ ,নাসুম ০, খালেদ ০, আমির ১*, সালমান ১*; হাসান ৪-০-১৯-২, রানা ৪-০-৩৪-৪, রাজা ৪-০-২৪-১, সাব্বির ৩-০-২৯-০, জহির ৪-০-২৩-১, সাদাকাত ১-০-১৩-০)

ফল: সিলেট টাইটান্স ১ উইকেটে জয়ী

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: