সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৪০ পেরিয়ে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক ঘটনা নয়। তবে ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি কোনো সমস্যাই নয়। সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও সবাইকে বিস্মিত করেছেন। ম্যাচের যোগ করা সময়ের ৯৬ মিনিটে আল নাসর আক্রমণে উঠে ডান প্রান্তে বল পান নাওয়াফ বাওশাল। তিনি বক্সে থাকা রোনালদোর কাছে বল পাঠান। রোনালদো তখনই পিঠ মাটির দিকে রেখে বাইসাইকেল কিকের প্রস্তুতি নেন এবং অসাধারণ টাইমিংয়ে গোল করেন। খালেজের গোলরক্ষক আন্থনি মারেজ চেষ্টা করেও এই শট ঠেকাতে পারেননি।

গোল করার পর রোনালদো সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে এই গোলের ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদের ‘সেরা ক্যাপশন জয়ী হোক’ বলে চ্যালেঞ্জ দেন। ফ্যানরা বিভিন্ন সৃজনশীল ক্যাপশন দিয়ে অংশগ্রহণ করেন, যেমন ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে’, ‘আকাশে ভাসানো বলের গন্তব্য শুধুই জালের ভেতর’ ইত্যাদি।

রোনালদোর এই গোলের রাতে আল নাসর সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয় নিশ্চিত করে। এই য়ের ফলে শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭, সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে আল নাসর এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের সঙ্গে মাঠে নামবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: