সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পিএসজিকে উড়িয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

ডেইলি সিলেট ডেস্ক ::

গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় বিভাগে নেমে গেছে স্প্যানিশ ক্লাব মায়োর্কা। সেই মায়োর্কাই টানা দুবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিকে উড়িয়ে দিয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে দলটি ৩-০ গোলে হারিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়নদের।

যদিও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে পিএসজিই। তবে কাজের সময়ে গিয়ে আর আধিপত্যটা ধরে রাখতে পারেনি দলটি। উল্টো মায়োর্কাই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে একটার পর একটা।

নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে ম্যাচের গোল করে ২১ মিনিটে এগিয়ে মায়োর্কা। গোলটি করেন জিতো লুভুম্বো। এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান ভির্জিলি। বিরতির পর ৫১ মিনিটে অধিনায়ক আন্তোনিও রাইয়ো দারুণ হেডে তৃতীয় গোলটি করেন।

যদিও পিএসজির বল দখল বেশি ছিল। কিন্তু তারা কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। মায়োর্কা মোট চারটি বড় সুযোগ তৈরি করে। তারা এর মধ্যে ৩টি গোলে পরিণত করে। তারই ফল, প্রাক মৌসুমে এমন বড় অঘটনে জন্ম দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: