সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ মাতাতে পারেন যে ১০ তরুণ তারকা

ডেইলি সিলেট ডেস্ক ::

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ভবিষ্যতের দিকে তাকিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই নজর দিয়েছেন ২৫ বছর বা তার কম বয়সী একঝাঁক প্রতিভাবান ফুটবলারের দিকে, যাদের ঘিরেই গড়ে উঠতে পারে সেলেসাওদের নতুন দল।

এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এস্তেভাও। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করলেও ১৯ বছর বয়সী এই উইঙ্গার এরই মধ্যে জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে ৫ গোল করেছেন। পাশাপাশি ভিতর রেইস, কাইকি ব্রুনো ও ওয়েসলির মতো তরুণ ডিফেন্ডারদেরও ভবিষ্যতের রক্ষণভাগের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করছেন আনচেলত্তি।

মাঝমাঠে ব্রাজিলের নতুন আশা আন্দ্রে সান্তোস ও জোয়াও গোমেস। দুজনই আক্রমণ ও রক্ষণ- দুই ভূমিকাতেই সমান কার্যকর। অন্যদিকে আক্রমণভাগে জোয়াও পেদ্রো, কাইও জর্জ, ভিতর রক এবং ইগর জেসুসের ওপরও বিশেষ আস্থা রাখছেন ব্রাজিল কোচ।

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন পূরণে তরুণদের নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল। বর্তমান দল পুনর্গঠনের এই প্রক্রিয়া সফল হলে ২০৩০ সালের বিশ্বকাপে নতুন রূপে দেখা যেতে পারে সেলেসাওদের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: