সর্বশেষ আপডেট : ১৫ মিনিট ০ সেকেন্ড আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে নতুন তথ্য

ডেইলি সিলেট ডেস্ক ::

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া যাবে। আজ রবিবার (২৬ অক্টোবর) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রগ্রামার দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মাউশি সূত্রে জানা গেছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করার ব্যাপারে আশাবাদী তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: