সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে দারুণ জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ::

এশিয়া কাপ শুরুর আগে শক্তিশালী প্রস্তুতির বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেদারল্যান্ডস। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডার ভেঙে পড়ে ডাচরা। ইনিংসের শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০৩ রানে। একমাত্র লড়াই করেছেন আরিয়ান দত্ত, যিনি সর্বোচ্চ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম ৩ উইকেট, তাসকিন ও মোস্তাফিজ ২টি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। ইমন ২৩ রান করে ফেরার পর অধিনায়ক লিটনের সঙ্গে জুটি গড়েন তামিম। শেষ পর্যন্ত ৩৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৪০ বল থেকে অপরাজিত ৫৪ রান করে ম্যাচ জেতান তরুণ ওপেনার। লিটন অপরাজিত থাকেন ১৮ রানে।

প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে জয় আসে ৪১ বল হাতে রেখেই। সিরিজ নিশ্চিত হওয়ায় এখন তৃতীয় ম্যাচ হবে টাইগারদের জন্য নতুন সমন্বয় যাচাইয়ের সুযোগ।

এর মধ্য দিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছিল লিটনরা। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: