সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৫৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন হবে

স্টাফ রিপোর্টার ::

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীরও ভূমিকা থাকবে। নির্বাচনে আনসারের অবদান সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার দায়িত্বে থাকতেন, এবার আরও একজন যোগ করা হচ্ছে প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য। পুলিশ প্রতিটি কেন্দ্রে ২-৩ জন থাকবে। সেনাবাহিনী মোবাইল হিসেবে প্রস্তুত থাকবে। র‌্যাব, এবিপিএনসহ অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে চার হাজারের বেশি পুলিশ ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন ব্যাচ প্রশিক্ষণে রয়েছে এবং আরেকটি ব্যাচ দ্রুত শুরু হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হবে। শুধু পুলিশ নয়, নির্বাচনের আগে সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।

পাথর লুটপাট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি এখনও প্রতিবেদন দেয়নি, তারা সময় চেয়েছে। বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেখছে। দুদকের প্রতিবেদনে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নাম আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদি অভিযোগ সত্য হয়, ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “হারুন, বিপ্লবদের মতো অনুপস্থিত বা দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকায় গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

দুই দিনের সফরে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সিলেটে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সফরকালে তিনি বিজিবি সেক্টর সদরদপ্তর, পুলিশ লাইন, সিলেট ক্যান্টনমেন্ট এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: