সর্বশেষ আপডেট : ৪৫ মিনিট ৩৯ সেকেন্ড আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।” তবে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: