সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা তৈরি বন্ধ করুন: সালাহউদ্দিন আহমদ

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে।

শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা তৈরি বন্ধ করুন, কোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা যেতে পারে। কোনোভাবেই ঐক্যে ফাটল পড়তে দেয়া যাবে না। আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।”

গুম সমস্যাকে কেন্দ্র করে তিনি জানান, ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, যেন আগামীতে কোনো নাগরিকের স্বজনকে গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: