সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তরুণ প্রজন্ম হচ্ছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা —এনামুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, তরুণ শিক্ষার্থীরা হচ্ছে জাতির আগামীর কর্ণধার। তারা হচ্ছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে বৃত্তি বিতরণ একটি মহৎ ও সময়োপযোগি উদ্যোগ। এই ধরণের বৃত্তিতে সামর্থবানদের পৃষ্টপোষকতা দেয়া উচিত। মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ নানা ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের মূল্যায়নের বিষয়টি সরকারের গুরুত্ব দেয়া উচিত।

তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। দেশে মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে চায়। শিক্ষার্থীদের কর্মমূখী শিক্ষার পাশাপাশি শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং বেতন-ভাতা নিশ্চিত করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার বৈরাগি বাজার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হাজী আয়াতুর রহমান বৃত্তি ও মরহুম হাজী ইলিয়াস আলী স্মৃতি বৃত্তি বিতরণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, সহকারী শিক্ষক আব্দুল হেকিম ও সহকারী শিক্ষিকা হাজেরা বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৈরাগি বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সুশান্ত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈরাগি বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবুল হাসনাত, বৈরাগি বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ ও হাজী আয়াতুর রহমান স্মৃতি বৃত্তি’র প্রতিনিধি রমজান আলী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: