সর্বশেষ আপডেট : ২ মিনিট ২২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জে বাস মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি : দুর্ভোগে যাত্রীরা

সুমনাগঞ্জ সংবাদদাতা ::

বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার এবং আঞ্চলিক বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক বাস হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে রাতে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। পরে তারা তিন দফা দাবি তুলে ধরে ঘোষণা দেন অনির্দিষ্টকালের কর্মবিরতির।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—১. মারধরকারীদের বিচার, ২. আটক চালকের মুক্তি, ৩. শিক্ষার্থীদের দায়শোধনমূলক আচরণ বন্ধ।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগেও ভাড়া নিয়ে একাধিকবার শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এবার একজন শ্রমিক মারধরের শিকার হয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা ন্যায়বিচার চাই। দাবি মানা না হলে কর্মসূচি চলতেই থাকবে।”

কর্মবিরতির ফলে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আন্তঃজেলা ও স্থানীয় রুটের পরিবহনও। ফলে সুনামগঞ্জ-ঢাকা, সুনামগঞ্জ-সিলেটসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, উত্তেজনা যাতে আর না বাড়ে সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: