সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফরিদপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (৩ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটনাস্থলেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করতেন এবং নিজেও মাদক সেবন করতেন। রোববার মাদক সেবনের পর তিনি এলাকাবাসীর সঙ্গে অস্বাভাবিক আচরণ ও উশৃঙ্খলতা শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘আলামিন মোল্লা মাদক সেবনের পর দা উঁচিয়ে লোকজনকে হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: