সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিক্ষার্থীদের চাপে লালমনিরহাট টিটিসি অধ্যক্ষের পদত্যাগ

ডেইলি সিলেট ডেস্ক ::

লালমনিরহাটের হাতীবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করেছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মূল ফটকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে বাধ্য করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শাহীন আক্তার সরকারি অর্থ আত্মসাৎ করে নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। এছাড়া অফিস সহায়ক আমিনুল ইসলামকে নিয়ম বহির্ভূতভাবে হিসাব শাখার দায়িত্ব দেওয়াসহ শিক্ষক কোয়ার্টারে তার বসবাস নিয়েও প্রশ্ন ওঠে। গত সপ্তাহে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। পরে ইউএনও’র নির্দেশে নিম্নমানের উপকরণ ফেরত নিয়ে মানসম্মত উপকরণ বিতরণ করা হয়।

পদত্যাগপত্রে শাহীন আক্তার লেখেন, ‘আমি শাহীন আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’ একই সঙ্গে হিসাব শাখার দায়িত্ব থেকে অব্যাহতি নেন অফিস সহায়ক আমিনুল ইসলাম।

এ বিষয়ে শাহীন আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনার প্রস্তাব দিলেও তারা রাজি হয়নি। তারা অফিসের গোপন নথিপত্র চেয়েছিলেন, যা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের চাপের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।’

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘নিয়োগে অনিয়ম এবং নিম্নমানের উপকরণ বিতরণের অভিযোগ ছিল। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যক্ষ পদত্যাগ করেছেন বলেও শুনেছি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: