সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৯ ফিলিস্তিনি

ডেইলি সিলেট ডেস্ক ::

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনে আরও ১১৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অনেকেই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন। রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের টানা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ১১৯টি মরদেহ এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে। এছাড়া নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে। অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫১১ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।

যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছেন ৯ হাজার ৩৫০ জন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫৪৭ জন। এ হামলায় জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়।

গত বছরের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: