সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানিয়েছেন, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহত-আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। একইসঙ্গে পুসপাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করা হবে।

মালয়েশিয়ার পুলিশ নাগরিকদের নিয়ম মেনে গাড়ি চালানো এবং ভ্রমণের আগে গাড়ির অবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, বিশেষ করে রাতের বেলায় মহাসড়কে চলাচলের সময়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: