সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ২৮ সেকেন্ড আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেহা বোরা মুক্ত, সিজেপি নেতা দিপকেকে অজ্ঞাত স্থানে রাখার অভিযোগ

ডেইলি সিলেট ডেস্ক ::

দিল্লি পুলিশের হাতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আইনি প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সিজেপির দাবি, আটকের আট ঘণ্টার বেশি সময় পার হলেও দিপকেকে কোথায় রাখা হয়েছে তা তারা জানেন না। তাঁকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না।

শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে। কিন্তু কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগেই পুলিশ নোটিশ পাঠিয়ে তা নিষেধ করে এবং করোলবাগে এক নেতার বাসা থেকে তাঁকে তুলে নেয়।

একই সঙ্গে কনট প্লেসে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তাবাহিনী। অন্যদিকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের কাছ থেকে নেহা বোরাকে আটক করা হয়েছিল।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন সিজেপি নেতা দিপকে। দলটির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বর্তমানে পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: