সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৫ জন নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় একদিনেই কমপক্ষে আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

সংবাদমাধ্যমটি জানায়, রোববার গাজার জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা শহরের একটি বাজারে হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল।

অন্যদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পানি সংগ্রহস্থলে চালানো হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা। তবে ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্রটি অন্যত্র গিয়ে আঘাত করে। তবে এই দাবি নিরপেক্ষ কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

গাজায় পানির সংকটও চরমে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ পানিশোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে বিকল্প ও ঝুঁকিপূর্ণ উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

এদিকে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুধু জুন মাসেই গাজায় ৫ হাজার ৮০০টিরও বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোববার অপুষ্টিজনিত কারণে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

ইউনিসেফ বলেছে, “শিশুদের দেহ গলে যাচ্ছে। এটি শুধু পুষ্টির সংকট নয়, এটি শিশুদের বেঁচে থাকার জরুরি অবস্থা।”

এ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: