![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে একজন ও ফৌফদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নিষিদ্ধ ঘোষিত শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল (২৩), নূরপুর (দক্ষিণ) গ্রামের হিরু মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৩), সুরাবই গ্রামের মৃত নজির মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬)।
ওসি দীলিপ কান্ত নাথ বলেন, দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ওই আসামিদেরকে গ্রেফতার করে।