সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সালথায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৭

ডেইলি সিলেট ডেস্ক ::

ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন পলাতকসহ মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত সঞ্জয় মণ্ডল, এক বছরের সাজাপ্রাপ্ত কুব্বাত আলী শিকদার এবং এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত মাসুদ ফকির রয়েছেন।

এ ছাড়া নিয়মিত মামলার দুই আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এসব আসামিকে বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: