![]()


তাহিরপুর সংবাদদাতা ::
তাহিরপুরে যাদুকাটা নদীতে সোহালা গ্রামের সামনে গভীর রাতে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দের পর ড্রেজার মেশিন দুটি পুড়িয়ে দেয়া হয়েছে। ড্রেজার দুটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
গতকাল সোমবার দিবাগত (৮এপ্রিল) ২টা ৩০ মিনিটে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সদস্য ও আনসার সদস্যদের নিয়ে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার দুটি জব্দ করেন। সে সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ড্রেজার জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। তাছাড়া ড্রেজার মেশিন, লিস্টার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যাদুকাটা নদীতে যারা এসব কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।