সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোতোয়ালী থানার অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে জয় বাংলা ব্রিগেডের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সদস্য বাবুল আহমদ (৪৫) গ্রেফতার করা হয়েছেন। এস‌এমপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৩, তারিখ-০৬/০২/২০২৫-এর এজাহারনামীয় আসামি বাবুল আহমদকে বৃহস্পতিবার (৬ মার্চ ) এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল আহমদ সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার আটগাঁও, দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি রফিক মিয়া ও নূরজাহান বেগমের পুত্র।

পুলিশ জানায়, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ আরও ৬টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: