সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধবপুরে নিখোঁজের পর শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আবুল মোবারকের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী অলিপুর গ্রামের সোনাই নদীর পাড়ে একটি গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আবুল কাশেম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সায়হাম গ্রুপের একজন শ্রমিক হিসেবে কাজ করতেন। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: