![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রোজভিউ হোটেলের চেয়ারম্যান এবং লন্ডনের রেড রোজ গ্রুপ অব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলহাজ্ব আহাদ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) লন্ডন সময় সন্ধ্যা ৬:২৮ মিনিটে তিনি লন্ডনের কিংস্টন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি লন্ডনের ওয়েস্ট মলসলি এলাকার বাসিন্দা ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৪নং দিগলবাগ ইউনিয়নের মথুরাপুর গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোজভিউ হোটেলের জিএম একরামুল হক জানিয়েছেন, মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।
মরহুম আহাদ উদ্দিনের পরিবার ও রোজভিউ হোটেল পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।