সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নগরীর আবাসিক হোটেল থেকে ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসএমপি এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের নির্দেশনায় এসএমপির গোয়েন্দা বিভাগের ইয়াংকি টিম-০২ অভিযান পরিচালনা করে।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১টার দিকে তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে সোনিয়া আক্তার (২৬) ও মাসুম আহমেদ (২৮) নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় নন-এফআইআর নং-৫২, তারিখ-০৪/০২/২০২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: