সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ১৪ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রেললাইনের পাশে পড়েছিল স্বামী-স্ত্রীর মরদহে

ডেইলি সিলেট ডেস্ক ::

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহত নীল কান্ত মন্ডলের পিসাত ভাই ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা এলাকায় সনাতনীদের অনুষ্ঠান কীর্তনে গিয়েছিল। পরে তারা আর বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় সকালে আবার তার ছেলে মহাসড়কেও খোঁজাখুঁজি করে। পরে ভোরে এক লোক ফোন করে জানান, ৬নং ব্রিজের রেললাইনের পাশে নারী-পুরুষের দুইটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের দু’জনের লাশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের খণ্ডিত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে শনিবার দুপুরে স্থানীয় শ্মশান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দু’টি পরিবারের লোকজন নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: