সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে শাওন হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট মহানগরীর সাগরদিঘীরপারে শাওন নামের এক কিশোর হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে এসএমপির সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৮ অক্টোবর সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা আমামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: