সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেয়েদের বর্ষসেরার পুরস্কার বোনমাতির

স্পোর্টস ডেস্ক ::

মেয়েদের ফুটবলের বর্তমান সময়ের সেরা খেলোয়াড়ের নাম এলে আইতানা বোনমাতি ওপরেই থাকবেন। প্যারিসে আরো একবার নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন স্পেনের এই ফুটবলার। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরার খেতাব জিতে নিলেন বার্সেলোনা মিডফিল্ডার।

সোমবার ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফ্রান্স সাময়িকীর সেরা ফুটবলারদের পুরস্কৃত করা হয়। সেখানে বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

বর্ষসেরার পুরস্কার জয়ের পর বোনমাতি বলেছেন, সব সময় বলেছি এটা এমন কিছু যা একা করা অসম্ভব। দারুণ কিছু খেলোয়াড় আমার আশপাশে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। সতীর্থদের ধন্যবাদ তাদের ছাড়া এখানে আসতে পারতাম না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: