সর্বশেষ আপডেট : ৪৫ মিনিট ৯ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে চোরাই চিনিসহ গ্রেপ্তার ২

বিয়ানীবাজার সংবাদদাতা :

বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে ৫ বস্তা চোরাই চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই-কানাইঘাট সড়কের কাকুরা সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই চিনি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কানাইঘাটের বীরদল বারইপুত গ্রামের রফিকুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৩) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে নাইম উদ্দিন (১৯)। মামলার অপর আসামী দূর্লভপুরের লতাই মিয়ার ছেলে ফারুক মিয়া (৫০) পলাতক রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, চিনি পরিবহনে জড়িত সিএনজি ফোরষ্ট্রোকসহ আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: