![]()


তাহের আহমদ, বিয়ানীবাজার সংবাদদাতা ::
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ভিশন নিয়ে চলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার শাখা সুদীর্ঘ কয়েক বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে বিয়ানীবাজার পৌর এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক কর্মী।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে কর্মীসভায় জড়ো হোন, এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির প্রচলিত অর্থে একটি রাজনৈতিক ছাত্রসংগঠন কিংবা দলের নাম নয়, এটা অতীতে আমরা বলেছি, এখনো বলি, ছাত্রশিবির একটি সতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান।
হলভর্তি নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ বিয়ানীবাজার উপজেলা উত্তর সভাপতি আমিনুল ইসলাম ও পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় দক্ষিনের সভাপতি আহবাব হোসেন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সিদ্দিক আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, সাবেক সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসাইন,সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন আলমাস, সাবেক সাহিত্য সম্পাদক শফি আহমদ মুন্না।
বক্তারা বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদেরকে ইসলামের সুমহান আদর্শ ও কল্যানকর সমাজ প্রতিষ্ঠার দিকে আহ্বান করে আসছে। তাদের পরিশ্রমের কারণে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের আদর্শে অনুপ্রাণিত ও উদ্ধুব্ধ হচ্ছে।
কর্মীদের উদ্দ্যেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের দক্ষিন শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, স্বাগত বক্তব্য রাখেন, উত্তর শাখার সভাপতি আমিনুল ইসলাম, বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সহস্রাধিক কর্মীদের পাশাপাশি এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ সেক্রেটারি আব্দুল মুমিন উত্তর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ পশ্চিম সেক্রেটারি ওলিউর রহমান প্রমুখ।