সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোম্পানীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মাসুক আহমেদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার পুত্র।

স্বজনরা জানান, রোববার ভোর সাড়ে ৭টায় মাসুক বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবার চাচ্ছে বিনা-তদন্তে লাশ দাফন সম্পূর্ণ করতে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। আইননুসারে পরবর্তী কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: