সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে ৩ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের বিয়ানীবাজারে ৩ সন্তানকে রেখে আত্মহনন করেছেন এক জনক। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ ঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি। ফয়ছল আহমদ নামের ওই ব্যক্তি উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগাও গ্রামের রমুজ আলীর পুত্র। কেন-কী কারনে আত্মহনন করলেন ফয়ছল, তা রহস্যঘেরা। নিজের পরিবার-প্রতিবেশীসহ কেউই এ বিষয়ে মুখ খুলছেনা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: