সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামিন নামঞ্জুর, শ্রীমঙ্গলের সাবেক চেয়ারম্যান ভানুলাল রায় কারাগারে

ডেইলি সিলেট ডেস্ক ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়কে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভানুলার রায় বিচারিক আদালতে আত্মসমর্পন করে একটি মামলার জামিন চাইতে গেলে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে প্রায় দেড় শতাধিক আওয়ামীলীগ ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আর্দেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন।

ভানুলাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: