সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাড়ে ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম জানান।

এর আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাত ও ভোরে যাতায়াতকারী জয়ন্তিকা, কালনী, উদয়ন ও উপবন এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্টেশনের ম্যানেজার বলেন, “ট্রেন দুর্ঘটনার সাড়ে ৮ ঘণ্টা পর পাহাড়িকা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

“এরপর রাত ৩টা ২০ মিনিটে উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ছেড়ে যায়। ট্রেনটির রাত ১০টায় চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা ছিল।”

সকাল ৭টায় সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যেটি রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বলে জানান নুরুল ইসলাম।

তিনি বলেন, সকাল সোয়া ৬টার কালনী এক্সপ্রেসের যাত্রাও দেরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: