![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।