সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে প্রাইভেটকারে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। আগুন লাগার পরই চালকসহ গাড়িতে থাকা দুজন দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৭মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো. আশিকুর রহমান। তিনি জানান, কারওয়ান বাজার সোনারগাঁও হোটেল সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। তাৎক্ষণিক আশেপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।
তিনি আরও জানান, আগুন নেভানোর পর গাড়িটিকে রেকারের মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান এই ট্রাফিক পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: