সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ মে শুক্রবার ৮টা ৩০ মিনিটের দিকে বালুবাহী ট্রাক এর ধাক্কায় চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শিবলু আহমেদ (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতের বাড়ি চারখাই ইউনিয়নে হলেও বর্তমানে তারা পৌর এলাকার খাসা পন্ডিতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। বিয়ানীবাজার থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহত যুবকের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা হেফাজতে রাখা হয়েছে বলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এতথ্য জানিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন খাসা প্রাইমারি স্কুলের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করেছে এবং ঘাতক ট্রাককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: