সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উপশহরে তালাবব্ধ ঘর থেকে গৃহবধূর লা শ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

শাহজালাল উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসায় একটি তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত গৃহবধূর নাম সুমাইয়া জান্নাত সুমি (২২)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমি উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন কিছুদিন আগে। ভাড়া নেওয়ার সময় তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে মালিককে জানিয়ছিলেন। সুমি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশিরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে সুমির ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বুধবার ভোররাত ৪টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় সুমির লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: