সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচনে ভোটার হতে এবং প্রশাসক বা অন্যান্য সদস্যদের পদ থেকে পদত্যাগের বিষয় নিয়ে জেলা পরিষদের আইন ২০০০ ধারা ৬ (২)(চ) ও ২০০০ এর ধারা ১৭ (১)কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন হবিগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা) সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ শাম্মী আক্তার সুমি।

তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামের মো. সাব্বির আহমেদ এর মেয়ে ।

পিটিশনের বিষয়টি নিশ্চিত করেছেন শাম্মী আক্তার সুমির স্বামী মোঃ আবু লাল মিয়া।

এর আগে বাংলাদেশ সরকারকে বাদী করে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্ট (বিশেষ মূল বিচার বিভাগ) এই রিট পিটিশন করেন শাম্মী আক্তার সুমি। যার রিট পিটিশন নম্বর-১১৩৫/২০২৪। তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এর গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশনে শুনানির পর বিচারপতি কাজী জিনাত হক আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত রাখতে আদেশ প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: