সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধবপুরে ৪ সন্তানের জননীকে যৌতুকের জন্য স্বামীর নির্যাতন

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর বাড়ি স্বামীর নামে লিখে না দেওয়ায় রত্না বেগম মিতু (৩২) নামে এক নারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার (২৬ ফেব্রুয়ারী) রত্না বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পনেরো বছর আগে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের জহুর আলীর পুত্র আলমগীর মিয়া (৪৫)এর সাথে রত্না বেগমের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের চারটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন যাবত তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী ও কন্যাদের অবহেলা করছে এবং রত্না বেগম এর বাড়ি তার স্বামী আলমগীর মিয়ার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এরই জেরে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে আলমগীর মিয়া তার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসা নিয়ে দুপুরে মাধবপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই দ্বীন মোহাম্মদকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: