সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ফরিদপুরের ঝর্ণা হাসান

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ফরিদপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তিনি প্রয়াত শ্রমিকনেতা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলুর স্ত্রী।

ঝর্ণা হাসান এর আগে ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। ২০২০ সালে তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ঝর্ণা হাসানের ছেলে মো. শরিফুল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: