সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিনের বাড়ির সামনে পেট্রল ঢেলে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা।

মাহিনের পরিবারের দাবি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়ির সামনে একটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির দিকে ছোড়া হলেও সেটি প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর রাতেই মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল আমার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজ রাত সাড়ে ৯টায় আমার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করার মতো কোনো ঘটনা ঘটেনি। তাঁর ভাষ্য, পেট্রল ঢেলে আগুন জ্বালানো হয়েছিল। কে বা কারা এই নাশকতা ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

‘‘পেট্রলবোমা নিক্ষেপ করার মতো কোনো ঘটনা ঘটেনি। পেট্রল ঢেলে আগুন জ্বালানো হয়েছিল। আলামত হিসেবে সেখান থেকে পেট্রল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। কোনো কাচের টুকরা বা পেট্রলবোমার অন্য আলামত পাওয়া যায়নি।’’ মোক্তারুজ্জামান, ওসি, বেলকুচি থানা

ওসি মোক্তারুজ্জামান জানান, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে সেখান থেকে পেট্রল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। কোনো কাচের টুকরা বা পেট্রলবোমার অন্য আলামত পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: