সর্বশেষ আপডেট : ৫৬ মিনিট ৪৯ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএসসি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রে মো. নাহিদ হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে কেরানীগঞ্জ মডেল থানার ইস্পাহানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে নাহিদ কেন্দ্রের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাহিদ হোসেন শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। সে উপজেলার কোনাখোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায়।

শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, নাহিদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর মাথা ঘুরে পড়ে যায়। পরে অন্যান্য পরীক্ষার্থী ও শিক্ষকদের চিৎকারে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদের বাবা আবুল কালাম আজাদ বলেন, ছেলের ওপেন হার্ট সার্জারি করা ছিল, তাকে মাঝে মাঝে হাসপাতালে নেওয়া লাগত। নাহিদের মা তাকে পরীক্ষার হলে দিয়ে বাড়ি চলে আসে। পরে জানতে পারে ছেলে মারা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, ‘জেনেছি সে আগে থেকেই অসুস্থ ছিল, কিন্তু তার পরিবার এটা কাউকে জানায়নি। দেশে অসুস্থ-প্রতিবন্ধীদের এত সুযোগ-সুবিধা তারা মৌখিক বা লিখিত আবেদন করলেই সে সুবিধা নিতে পারত। এখানে প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: