সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজাদ

ডেইলি সিলেট ডেস্ক ::

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

একইদিন চট্টগ্রাম ও রংপুর বিভাগেও নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত যুগ্ম সচিব এ টি এম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

আর বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের জনস্বার্থে দায়িত্ব পালনের জন্য বদলিপূর্বক পদায়ন করে নিয়োগ দেওয়া হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: