সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

ঘন কুয়াশায় টানা প্রায় ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার রাত সোয়া ৯টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক মো.আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: